1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে গঠিত হলো “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম” এর আহ্বায়ক কমিটি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে গঠিত হলো “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম” এর আহ্বায়ক কমিটি।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

দ্বীপ উপজেলা মহেশখালীতে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম”-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সাংবাদিকতা বিকাশের লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটি ইতোমধ্যে মাল্টিমিডিয়া কার্যক্রমে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।

১৯ মে (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার দীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকল সংবাদকর্মীদের সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রকিয়ত উল্লাহ (কালের কণ্ঠ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এম বশির উল্লাহ (টেলিগ্রাম নিউজ), সাহাব উদ্দীন সিকদার (মহেশখালী নিউজ ডটকম), সুমন চন্দ্র দে (যায়যায়দিন), নুর মোহাম্মদ শেখ (বাংলাদেশ টাইমস), আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পি (আরবি ২৪ টিভি) ও ওয়াজেদুল হক মণি (সিসিএন)।

এছাড়া সদস্য সচিব করা হয়েছে এনামুল হক’কে (মিরর নিউজ) এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাদেকুর রহমান (দৈনিক হোয়ানক)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবগঠিত এ কমিটি মাল্টিমিডিয়া সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল নিউজ তৈরিতে প্রশিক্ষণ এবং স্থানীয় সংবাদ বিশ্ব দরবারে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি মহেশখালীর সংবাদকর্মীদের মধ্যে ঐক্য ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি কাজ করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আরো জানান, মহেশখালীর সাংবাদিক ও মাল্টিমিডিয়া কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park