সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে "কালারমারছড়া খেলোয়াড় সমিতির" ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ফুটবল আসর কালারমারছড়া ফুটবল ট্রফি শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে।
"যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ক্রীড়ার কোন বিকল্প নাই" - ইউএনও মোহাম্মদ হেদায়েত উল্যাহ্
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ বলেছেন, মহেশখালীর কালারমারছড়া অপরাধীদের ক্রাইমজোনের পাশাপাশি মাদকের ছড়াছড়ি রয়েছে। তাই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়া অত্র এলাকায় সহায়ক ভূমিকা রাখবে। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, খেলাধুলা মানসিক ও সার্বিক বিকাশে সহায়তা করবে। ক্রীড়া জগতের তীর্থস্থান কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ঝিমিয়ে পড়া ক্রীড়াকে জাগ্রত করার মানসে গণমাধ্যমকর্মী হোবাইব সজীবের পৃষ্ঠাপোষকতায় যারা এ বিশাল উদ্যাগ নিয়ে আয়োজন করেছে তারা সত্যিই প্রশংসার দাবী রাখে।
ফুটবল টুনামেন্ট উদ্বোধনের শুরুতে দেশত্ববোধক গানের মধ্যে দিয়ে ডিসপ্লে প্রর্দশন করে দর্শকদের তাক লাগিয়ে দেয় কালারমারছড়া মিজ্জির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্রে শিক্ষার্থীরা।
দীর্ঘ ১৭ বছর পর কালারমারছড়া খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৪ টার সময় তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীবের পৃষ্ঠাপোষকতায় কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে কালারমারছড়া ট্রফির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
কক্সবাজার জেলার রেফারী সদস্য মাস্টার নুরুল হক মেহেদীর পরিচালনায় কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম বাকি বিল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়ে, উক্ত টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু আহমেদ, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল আবছার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মাতাব্বর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার আলা উদ্দিন, শহীদ তানভীর ছিদ্দিকীর পিতা মোহাম্মদ বাদশাহ মিয়া, সাবেক কক্সবাজারের ফুটবলার টাইটেল, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি পুতুল 'সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫ হাজারের অধিক ক্রীড়া প্রেমি নেতৃবৃন্দরা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাজান বখতিয়ার, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী।
টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলী আকবর বেলায়াতী, সাধারণ সম্পাদক জাহেদুল করিম হিরণ, টুনামেন্ট কমিটির ক্রীড়া সম্পাদক শামসু আলম রনি, টুনামেন্ট কমিটির মাস্টার জসিম উদ্দিন, মাস্টার জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন সাঈদী, সাবেক ফুটবলার লিয়াকত আলী প্রিন্স, তরুণ ফুটবলার মতিউর রহমান মুন্না, শামসু আলম পিংকি, জুয়েল, সহ টুনামেন্ট কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে কালারমারছড়া নয়াপাড়া লাইন্স ক্লাব বনাম মহেশখালী ফুটবল ক্লাবের মধ্যে খেলায় ৩ গোলে নয়াপাড়া লাইন্স ক্লাব জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয়।
পৃষ্ঠপোষক সাংবাদিক হোবাইব সজীব জানান, মাস্টারপ্ল্যানে খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করা আগ্রহ। তিনি আরো বলেন, মহেশখালীর কালারমারছড়া অপরাধীদের পাশাপাশি মাদকের ছড়াছড়ি রয়েছে। তাই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ছাত্র ও যুব সমাজকে মাদক ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন শুধু মাত্র কালারমারছড়া বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনতে পৃষ্ঠপোষক হিসেবে নিজ উদ্যাগে দায়িত্ব নিয়ে ক্ষুদ্র প্রচেষ্টায় মাত্র।