
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পৌরসভার অন্তর্গত ৭নং ওয়ার্ডের গোরকঘাটা জলদাশ পাড়ার স্থানীয় জগদীশ দাশ এর মেয়ে তমা দাশ (ছদ্ম নাম) (১৬) কে নিজের অমতে চকরিয়া এক প্রবাসীকে বিয়ে দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার সচেতন মহল তা এই বাল্যবিবাহ বন্ধের জন্য মহেশখালী উপজেলা প্রশাসনকে জানাই।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না।
এছাড়াও মোবাইল ফোনে মেয়ের মায়ের সাথে যোগাযোগ করা হলে বলেন- চকরিয়ার এক ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের বয়স কম হওয়ায় এখন বিয়ে হচ্ছে না। শুধুমাত্র দুই পরিবারের মধ্যে একমত পোষণ করেছি। ১৮ বছরের আগে বিয়ে দেবেনা বলে মতামত প্রকাশ করেন মেয়ের মা রেখা দাশ।
উল্লেখ্য বাল্যবিবাহের কিশোরী মহেশখালী উপজেলার পৌরসভাস্থ গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার পরিবার তারই অমতে এই বাল্যবিবাহ দিতে বাধ্য করা হচ্ছে।