1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ চিহ্নিত ২ সন্ত্রাসী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ চিহ্নিত ২ সন্ত্রাসী আটক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালীতে গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক সহ চিহ্নিত দুই সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।

এসময় তাদের নিজ নিজ বাড়ী তল্লাশি করে ১টি এলজি, ১টি দু-নলা দেশীয় বন্দুক, ৬টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানব পাচার সহ একাধিক মামলার আসামী। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park