
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মহেশখালী থানার টানা অভিযানে গত ২২ জুলাই দিবাগত রাত থেকে ২৩ জুলাই ভোররাত পর্যন্ত মোট ৯ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ১. মো. সফি (৬৫), সভাপতি, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছোট মহেশখালী; ২. সুকুমার চন্দ্র দে (৪৯), সভাপতি, ০৪নং ওয়ার্ড, বড় মহেশখালী; ৩. মোহাম্মদ শাহজাহান (২৫), সাংগঠনিক সম্পাদক, ০৭নং ওয়ার্ড ছাত্রলীগ, হোয়ানক; ৪. মো. আবুল কালাম (৬০), সভাপতি, ০১নং ওয়ার্ড, বড় মহেশখালী; ৫. মোহাম্মদ সেলিম (৫০), মেম্বার ও সভাপতি, ০৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী; ৬. রহমত উল্লাহ (৪০), সভাপতি, ০৯নং ওয়ার্ড, হোয়ানক; ৭. নুরুল কাদের (৪৫), ত্রাণ সম্পাদক, যুবলীগ, শাপলাপুর; ৮. রফিক উদ্দিন (৫৩), সাধারণ সম্পাদক, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি; ও ৯. নুরুল আলম (৭১), সদস্য, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক পূর্ব মামলা রয়েছে।