
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পিপিএম মহেশখালীতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন।
২৬ এপ্রিল (রবিবার) সকালে তিনি মহেশখালী সার্কেল এসপি অফিস, মহেশখালী আদালত এবং মহেশখালী থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা, মামলা ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের প্রধান লক্ষ্য। এ জন্য সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।