1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি প্রদান।

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকাররা অত্যন্ত স্বল্প সম্মানীর বিনিময়ে দায়িত্ব পালন করে আসছেন। তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারি বেতন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম শিক্ষক মিন্ঠুন রায়হান সহ উপজেলার প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মীরা।

উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনও অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হলে তারা আরও উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park