তাসলিমা রত্না ময়মনসিংহ
১৮ জুলাই ২০২৫ (শুক্রবার): বিকালে ময়মনসিংহ মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী সকল শহীদের স্মরণে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বক্তারা বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস।
অনুষ্ঠানে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উওর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লা কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। এ সময় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।