
মোঃ সোহাগ হোসেন
ময়মনসিংহ
আজ সোমবার ১৪ জুলাই সকালে পৌরসভার টিএনটি মোড় ৭ নং ওয়ার্ড এলাকার একটি বাসা থেকে মরা দেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন গৃহবধু ময়না আক্তার( ৩০)তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নিরব( ২) নিহত স্ত্রীর স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামক একটি পোশাক কারখানায় কাজ করেন।পরিবার নিয়ে তিনি ভালুকার ৭ নং ওয়ার্ড টিএনটি মোড় হাইয়ুম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে তিনি কাজে যাওয়ার পরে বাসায় ফিরে এসে রফিকুল বাসার দরজায় তালা লাগানো দেখতে পান অনেক ডাকাডাকির পর তিনি সারা না পেয়ে ঘরের দরজার তালা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করেন এরপর স্ত্রীসহ দুই সন্তানের গলাকাটা মরা দেহ দেখতে পান ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করা হয়েছে
এদিকে রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম ও একই বাসায় থাকতেন ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরাদেহ তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।