1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রণবানন্দের বেশে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রণবানন্দের বেশে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে গভীর ভক্তি, আধ্যাত্মিক আবহ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হল ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে প্রণব মন্দির পর্যন্ত এক অভিনব ও তাৎপর্যপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে ১৩১ জন ছাত্রছাত্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের বেশে সজ্জিত হয়ে অংশ নেয়।
রঙিন পোশাক, তিলক ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত খুদে ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রার মাধ্যমে একদিকে যেমন মহান সন্ন্যাসীর জীবনাদর্শকে তুলে ধরেছে, তেমনি বর্তমান যুগের অবক্ষয়ের বিরুদ্ধে নৈতিক ও মানবিক শক্তির প্রয়োজনীয়তার বার্তাও দিয়েছে। শিশুদের এই সৃজনশীল ও ভাবগম্ভীর উপস্থাপনা উপস্থিত দর্শক ও ভক্তদের গভীরভাবে নাড়া দেয়।
শোভাযাত্রা শেষে প্রণব মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি প্রদর্শনী। সেখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের দশটি বর্ণময় কর্মধারা -জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, তীর্থসংস্কার ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ড চিত্র ও মডেলের মাধ্যমে তুলে ধরেন প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা। এর মাধ্যমে শিশুদের মধ্যেই স্বামী প্রণবানন্দজীর আদর্শ ও সেবামূলক দর্শনের বীজ বপনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সঙ্ঘের কর্মকাণ্ডকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কাছে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবন ও কর্মের সঙ্গে পরিচয় করানো এবং বর্তমান যুগের প্রয়োজন অনুযায়ী নৈতিকতা, শুদ্ধতা ও মানবিকতার প্রকৃত শক্তিকে প্রতিষ্ঠা করা। আয়োজকদের মতে, নকল ও ভোগবাদী সংস্কৃতির বিপরীতে সত্যিকারের আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধই পরিবার ও সমাজকে শক্তিশালী করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ। সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে রীতি মেনে শ্রীশ্রী গুরু মহারাজের আগমনকে গুরুত্ব দিয়ে দেবত্বে বরণ, পূজা-আরতি ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি হয়। ভক্তদের উপস্থিতিতে প্রণব মন্দির প্রাঙ্গণ এক পবিত্র ও আনন্দময় আবহে ভরে ওঠে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি , স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে বিধি মেনে আয়োজন করা হবে ১১তম প্রণব রথযাত্রা। ওই দিন দুপুর ২টা থেকে এই রথযাত্রা শুরু হবে, যা মন্মথপুর এলাকায় এক বৃহৎ আধ্যাত্মিক উৎসবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন ও সেবামূলক আদর্শকে সামনে রেখে মন্মথপুরের এই আয়োজন শুধু এক স্মরণোৎসব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে মানবসেবা ও আধ্যাত্মিকতার বীজ বপনের এক মহৎ প্রয়াস হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park