1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মজিদপুর থেকে এরালিয়া বাজার সড়ক যেন মরণ ফাঁদ বাড়ছে দুর্ঘটনা ভোগান্তিতে জনসাধারণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মজিদপুর থেকে এরালিয়া বাজার সড়ক যেন মরণ ফাঁদ বাড়ছে দুর্ঘটনা ভোগান্তিতে জনসাধারণ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জগন্নাথপুর পাগলা আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সংযুক্ত  মজিদপুর থেকে এরালিয়া বাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে জমে আছে পানি যেন এক একটি পুকুর। উঠে গেছে রাস্তার পিচ ঢালাই, ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এ যেন সড়ক নয়, মরণফাঁদ। কয়েক মাস ধরে চরম দুভোর্গ শিকার হচ্ছেন , স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, যানবাহন ও যাত্রীরা। বিশেষ করে টানা কয়েক দিনের বৃষ্টিতে এমন আরো বেশি নাজুক পরিস্থিতির তৈরি হয়েছে মজিদপুর পয়েন্ট থেকে এরালিয়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার । এতে চরম ভোগান্তিতে পড়েছে গণ-পরিবহণ ও যাত্রীরা। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।

জানা গেছে, বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন জেলা শহর সুনামগঞ্জ উপজেলা সদর জগন্নাথপুর যানবাহন গুলো যাতায়াত করে। সংস্কারের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত সংস্কার-হীন থাকায় প্রায় ৪ কিলোমিটার জুড়ে সড়কটি ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সেই ক্ষত আরও বৃদ্ধি পেয়েছে টানা বৃষ্টিতে। সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকে সময় যাত্রীরা অটোরিকশা থেকে পড়ে আহত হচ্ছেন বলে জানিয়েছেন অনেকে। ছোট-বড় গর্ত এড়িয়ে গণ-পরিবহনগুলোকে চলতে হচ্ছে এঁকে-বেঁকে হেলে-দুলে। যা চালকদের জন্যে অস্বস্তিকর। রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটা অসম্ভব।

এই সড়ক দিয়ে চলাচলকারী মনির আহমদসহ কয়েকজন যাত্রী জানান, এই সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। এতো গুরুত্বপূর্ণ সড়কটি এখন পর্যন্ত সংস্কার না করায় টানা বৃষ্টিতে পুরো সড়কটি আরো মরণ-ফাঁদে পরিণত হয়েছে। অতিদ্রুত সড়কটির সংস্কার দাবি করেছেন তারা।

সিএনজি ও টমটম চালক হাসান, কাদিরসহ একাধিক লোকজন বলেন, সড়কের দুরবস্থার কারণে বড় বড় যানবাহনগুলো কোনোভাবে চলাচল করতে পারলেও তাদের সিএনজি ও অটোরিক্সা নিয়ে এই সড়কে চলাচল করা অসাধ্য ব্যাপার। অধিকাংশ সময় অটোরিকশা হেলে যায়। এতে অনেক যাত্রী পড়ে আহত হচ্ছেন।

একাধিক ট্রাক ও বাস চালক জানান, সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই যাত্রী ও মালামাল নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করা অনেকটাই অসম্ভব হয়ে গেছে।এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের হাজীগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. মহিউদ্দিন জানান, এ রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়ার পর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের কাজ সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির কারনে রাস্তা সংস্কার করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। অচিরেই ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park