আব্দুস সামাদ পাটগ্রাম (লালমরিরহাট)
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম চৌরাস্তা থেকে
অবৈধ দখলদার উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা করায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে পাটগ্রাম পৌর শহরের ফুটপাত ও সড়কে থাকা অবৈধ দোকানপাট অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় কয়েকটি দোকানি ভ্রাম্যমাণ আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাজুল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করে।
আদালত সুত্র জানা যায়, বিকেলে তাজুল ইসলাম পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করায় ১৮৬০ সালের ১৮৯ ধারার দণ্ডবিধিতে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্তকে ইতমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচরক ও পাটগাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে পৌরসভার ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকান, সিএনজি, পিকাপ ভ্যানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছিল। এতে বিভিন্ন ভাবে নিষেধ করা হয়েছে। রমজানের আগে মাইকিং করা হয়। তারা সরে যেতে চেয়েছিলো।
আজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানিরা সরে যাচ্ছিলো। কিছু দোকানি আমার আনসার সদস্যের উপর বিভিন্ন ভাবে অসৎ আচরণ ও হামলা করে। এবং আমার সাথে অপ্রীতিকর আচরণ করে। এর জন্য একজনকে আটকের পর সরকারি কর্মচারির উপর হামলার দণ্ডবিধিতে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।