মোঃ জুয়েল ভোলা জেলা প্রতিনিধ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন আলী নগর ৭নং ওয়ার্ডস্থ রুহিতা গ্রামের জনৈক আনোয়ার হোসেন এর বসত বিল্ডিং এর ভিতর থেকে ২০০(দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২০-০২-২০২৫ তারিখ ২২.৫০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন আলী নগর ৭নং ওয়ার্ডস্থ রুহিতা গ্রামের জনৈক আনোয়ার হোসেন এর বসত বিল্ডিং এর ভিতর থেকে আসামী আবুল বাসার (৩৪), পিতা-শাহজাহান, মাতা-মোসাঃ সালেহা বেগম, সাং-পৌর চরজংলা ০৯নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ২০০(দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।