
মোঃ জুয়েল ভোলা জেলা প্রতিনিধি
“সেবার ব্রতে চাকরি”
এই শ্লোগানকে সামনে রেখে ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. এর দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং-জাম্প) এবং ৪র্থ ইভেন্ট (হাই-জাম্প)-এ বিভিন্ন কোটা ভিত্তিতে পুরুষ/নারী যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
দিন শেষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test)-এ উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান।