মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর উপজেলা ঘোগাদহ ইউনিয়ন ৩নং ওয়ার্ডস্থ ভেলার ভিটা জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ) বাদ জুম্মা নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
মসজিদের সভাপতি মোঃ আঃ গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান আহবায়ক সদর উপজেলা বিএনপি , এস এম আবু হানিফ বিপ্লব সদস্য সচিব সদর উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথী মসজিদ নির্মাণে উদ্যোগ গ্রহণকারীদের সাধুবাদ ও নির্মাণ কাজে সর্বাত্নক পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া স্থানীয়দের সকলকে এ নির্মাণ কাজে সহযোগীতার আহবান জানান।
অনুষ্ঠিত এ কর্মসুচীতে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মাওলানা মোঃ মাহাবুর রহমান।