
বেবি চক্রবর্ত্তী :- জম্মুর আরএস পুরা এলাকায় বিজেপি নির্বাচনী সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিস্ফোরক দাবি করে বলেন "জম্মু-কাশ্মীরের ক্ষমতায় ফিরলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবে"।
ভূস্বর্গে তৃতীয় তথা শেষ দফার নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চরমে। আর এর মধ্যেই যোগী আদিত্যনাথ এর এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
জম্মুতে এই নির্বাচনী জনসভায় ভাষণ দেবার সময় তিনি পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন "পাক অধিকৃত কাশ্মীর জম্মু-কাশ্মীরের অংশ। জম্মু-কাশ্মীরের ক্ষমতায় বিজেপি আসবার পরেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসার কাজ শুরু হবে"। তিনি আরো বলেন " একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান। সেখানকার অবস্থা আজ সবাই দেখতে পাচ্ছে। দেউলিয়া হয়ে গেছে। মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। নিজেদের সামাল দিতে হিমশিম অবস্থা"।
পাকিস্তান মানবতার শত্রু, মানবতার ক্যান্সার। এই ক্যান্সার থেকে পৃথিবীকে মুক্ত করার ডাক সেখানকার মানুষ দিচ্ছে বলেও ভূস্বর্গে দাঁড়িয়ে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।