
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
বাঁদর জ্বালায় পিয়ারা খায়
বাঁদর ধরতে হাঁকে ,
রাতে সনি গাছের তলায়
চুপটি করে থাকে।
বাঁদর এসে ঠিক খেয়ে যায়
ধরতে নাহি পারে,
ভাবে সনি ভূত নয়তো সে
বলি আমি কারে।
ভয়ে চোখে সরিষা ফুল
ঐ বুঝি ভূত চৌপায়,
তাল গাছ থেকে তাল পরেছে
ভূত ভেবে সে দৌড়ায়।