তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ ভালুকা ডাকাতির প্রস্তুতি কালে আন্তজেলার ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা থানা পুলিশ।
বুধবার (২৪ জুলাই), ভোর রাতে উপজেলা হবির বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার হবির বাড়ি রোড থেকে আটক করে ভালুকা থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা থানা পুলিশের একটি দল রাতভর মাস্টার বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় টহল থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাড়াগাঁও বড় চলার হবির বাড়ির মোড় এলাকায় একটি পিকআ্যাপ যুগে এখানে ডাকাতর প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক চালিয়ে রাত সাড়ে তিনটার দিকে তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ডাকাত দলকে হাতেনাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন,চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫),ময়মনসিংহ ফুলপুরে মৃত জসিমউদ্দিনের ছেলে আবু বকর সিদ্দিক (৩৩),এবং কুড়িগ্রামের উলিলপুর উপজেলা মোঃ আনসার আলীর ছেলে ফারুক মিয়া (২১),
এ সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকাআ্যাপ রেজি নম্বর দিনাজপুর ন-১১,০২৫২, একটি দাঁড়ালুদা, করাত,কাটার লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, লোহার লিবার একটি গ্রাইল্ডিং মেশিন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানাই আটক ব্যক্তিরা আন্তজেলাম ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ এলাকায় ডাকাতি করে আসছিল। বিশেষ করে যানবাহনে লুট করতে তারা। এ ঘটনায় ভালুকা মডেল থানায় টি প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সদস্যের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।