1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে চলছিল ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতে চলছিল ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়,

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :কলকাতা :-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এবং ছাত্র-ছাত্রী, অভিভাবকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ভর্তির সময় আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। এই তালিকায় থাকা বেশ কিছু প্রতিষ্ঠান দাবি করে যে সেখানে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি দেওয়া হয়, পড়ানো হয় কিন্তু তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে নিবন্ধীত নয়।এই ধরনের প্রতিষ্ঠানগুলি প্রায়ই ছাত্র-ছাত্রীদের প্রলোভন দেখায় বিভিন্ন স্ট্রিমে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আদপে নিবন্ধন না থাকার কারণে ভবিষ্যতে চাকরিক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রীকে। ইউজিসির নিয়মানুযায়ী অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত মানদণ্ড মানা হয়নি এই প্রতিষ্ঠানগুলিতে।এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির কোনো নিয়ন্ত্রণের অধীনে নেই, আর এর ফলে বেশ কিছু ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অজান্তের সময় ও অর্থ অপব্যয় হয় এই প্রতিষ্ঠানে। ইউজিসি তাই পড়ুয়াদের জানিয়েছে যাতে তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তির আগে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত তথ্য দেখে নেয় এবং ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা তা যাচাই করে নেয়। ইউজিসি এও নজর দিয়েছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি আইন ১৯৫৬-এর অধীনে নিবন্ধীত সেগুলিই কেবলমাত্র ভারতে ডিগ্রি দেওয়ার অধিকার রাখে।
এর আগে ২০২৪ সালের মে মাসেও ইউজিসির পক্ষ থেকে এমনই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ পেয়েছিল, এবারে সেই তালিকার কোনো বদল হয়নি। সমাজমাধ্যমে আবার উঠে এসেছে এই তালিকা। কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায় ?

১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর
২) বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ
৩) এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি
৪) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি
৫) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
৬) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
৭) এডিআর সেন্ট্রিক জুরিসডিকাল ইউনিভার্সিটি, দিল্লি
৮) আইআইএসই, দিল্লি
৯) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি
১০) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি
১১) বড়গণভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও
১২) সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা
১৩) আইআইইউপিএম, কোঝিকোড়ে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park