1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের কলকাতায় যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল থাকায় দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতের কলকাতায় যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল থাকায় দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল থাকায় দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা

বেবি চক্রবর্ত্তী :- বুধবার দুপুরে পরপর তিনটে মেট্রো বাতিল থাকার জন্য সমস্যায় পড়েছেন যাত্রীরা। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে এক মহিলা যাত্রী দমদম স্টেশনে পড়ে গিয়ে জখম হয়েছেন। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গেছে ” বুধবার দুপুর ১২ টা ৪০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে একটি মেট্রো রওনা হওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কিছুতেই মেট্রোটি স্টার্ট হচ্ছিল না। ফলে মেট্রো ফাঁকা করে দেওয়া হয়। লাইন থেকে রেকটি সরিয়ে দেওয়ার পর নতুন করে পরিসেবা চালু হয়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে পরের রেকটি রওনা দেয়”।
এই ঘটনার পর যাত্রীরা অভিযোগ করতে থাকেন তিনটে মেট্রো বাতিল হয়েছে নাকি অন্য কোন কারণে পরিষেবা ব্যাহত হয়েছে সেই বিষয়ে স্পষ্ট না হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে দেখা যায়। যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরপর তিনটে মেট্রো চালানো হলেও ভিড় সামাল দেওয়া যায়নি। দমদম স্টেশনে একটি মেট্রো ঢুকতেই যাত্রীরা হুড়হুড়ি করে তাতে উঠতে চেষ্টা করেন। অন্যান্য যাত্রীদের সঙ্গে ওই মেট্রোতে উঠতে যায় বেলঘরিয়ার বাসিন্দা পুতুল দে। সেই সময় পেছন থেকে অন্য যাত্রীরা ধাক্কা মারায় সঙ্গে সঙ্গে মেট্রোর ভেতর হুমড়ি খেয়ে পড়ে জান তিনি। তাঁর পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। বেলঘরিয়ার ওই মহিলা ছাড়াও আরো কিছু যাত্রী মেট্রোয় উঠতে পারিনি বলে অভিযোগ।
এই বিষয়ে যদিও মেট্রোর এক আধিকারিক হুড়োহুড়ির কথা অস্বীকার করে জানিয়েছেন ” যাত্রীদের মধ্যে কোন হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতিমুহূর্তে সিসি ক্যামেরায় নজর রেখেছি”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park