
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বাসীর আস্থার প্রতীক হয়ে উঠছেন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান শামীম।
এই নেতা ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে একজন নির্ভরযোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম বাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যে কোনো সমস্যা-সংকটে সবসময় পাশে দাঁড়ানোর কারণে তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত কিংবা সামাজিক—যে কোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যায় বলে জানান অনেকেই। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও শিক্ষক সমাজ তার সততা ও সাহসিকতার প্রশংসা করছেন।
ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন সৎ, নির্ভীক ও জনদরদী নেতৃত্বই প্রয়োজন। তারা মনে করেন, রাকিবুল হাসান শামীম সেই যোগ্যতা রাখেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়ন পরিষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
একাধিক নাগরিক বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়ন করবেন। রাকিবুল হাসান শামীম দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে আস্থা অর্জন করেছেন, তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।”
সব মিলিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জামায়াতে ইসলামী মনোনীত ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান শামীম