1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভয়ংকর হয়ে উঠছে চোর-ডাকাত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ভয়ংকর হয়ে উঠছে চোর-ডাকাত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

৩ মার্চ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাই, মারামারি সহ প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা। অপরাধ পরিস্থিতি ক্রমেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। নানা কৌশলে চলমান ছিনতাই, চুরির ও ডাকাতির মতো ঘটনা যেন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। দিন দিন এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসীর জনমনে আতঙ্ক বিরাজ করছে। একাধিক সূত্রে জানা গেছে, দেশের পটপরিবর্তনের পর সক্রিয় হয়ে উঠেছে চোর ও ছিনতাইকারীর একাধিক চক্র। এসব চক্রের বেশির ভাগ সদস্য উঠতি বয়সের তরুণ।

সোমবার (৩ মার্চ) উপজেলার ভীমপুর গ্রামের অটোভ্যান চালক জিল্লুর রহমান। রাতে বাড়ীতে ভ্যান রেখে ঘুমিয়ে ছিলেন চোরেরা রাতের বেলায় তার ভ্যান চুরি করতে না পারলেও ভ্যানের ২টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।

সোনাকুল গ্রামের শিক্ষক দম্পতি এনামুল-নুরে জেসমিন। স্বামী-স্ত্রী দু’জনেই স্কুলের শিক্ষক। একারনে প্রতিদিন সকালে ১০ টার মধ্যেই বাড়ীতে তালা ঝুলিয়ে কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় তাদের। আবার স্কুল ছুটি শেষে বিকেলে বাড়ী ফিরেন তারা। এভাবেই চলে আসছে বছরের পর বছর। তবে হঠাৎ করেই (১৭ ফেব্রুয়ারী) দুপুরে স্কুলে থাকা অবস্থায় জানতে পারেন তাদের বিল্ডিং বাড়ীর গেটসহ ঘরের ৩টি তালা ভেঙে দিনে দুপুরে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

এঘটনার কয়েকদিন আগে পাশের গ্রাম রুনিহালীতে রফিকুল ইসলাম এক ব্যাক্তির বাড়ীর জানালার গ্রীল রাতের আধারে কেটে প্রায় ৯৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন তিনি। এছাড়া চলতি মাসের (২১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী মায়ের মজলিসে খেতে গিয়ে রতনপুর চৌধুরী পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আকাশের একটি ইজিপাওয়ার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, উপজেলায় চুরি ছিনতাইয়ের বিষয়টি অনেকটাই এখন নিয়ন্ত্রণে আছে। এসব অপরাধীদের ধরতে পুলিশ সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park