
শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়িয়া রেজাউল করিম কেরাতুল কোরআন মাদরাসার উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছ। ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বাদ আছর হতে এ মাহফিল শুরু হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, ইসলামের সুমহান বাণী প্রচার, কোরআন-সুন্নাহর আলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে নৈতিক ও আদর্শিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা ও খ্যাতিমান বক্তাগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক আরবি প্রভাষক, বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ রুহুল আমিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ মুফতিঃ আবুল হাসান বোখারী। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি, পটুয়াখালী জেলা শাখা ও খলিফা সোনার গাঁও (রহঃ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন—
হযরত মাওলানা মোঃ জামাল হোসাইন, ইমাম ও খতিব, বোয়ালিয়া গো-হাট জামে মসজিদ, বোয়ালিয়া। হযরত মাওলানা মোঃ কাউছার আহমেদ, মুহতামিম, শ্যামপুর কারিরিয়া হামিদিয়া কওমি মাদরাসা। হাফেজ কারী মোঃ সাইদুল ইসলাম, মুহতামিম, সেওতা কেরাতুল কোরআন মডেল মাদরাসা।
মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান (ছগির), সভাপতি, বাংলাদেশ শ্রমিক আন্দোলন, বোয়ালিয়া শাখা।
উক্ত মাহফিলে বড়িয়া রেজাউল করিম করাতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামিক প্রদর্শনী উপস্থাপন করেন যা এলাকাবাসিকে মুগ্ধ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর আমাদের আয়োজন হয় দল,মত বেধাবেদ ভুলে ইসলামের সার্থে আমরা মাহফিল আয়োজন করে থাকি। এবং আমরা দ্বীনের খেদমতে সকল অভিবাবকদদের তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করার আহব্বান জানান।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে মাহফিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । বিপুল সংখ্যক মুসল্লির সমাগমে মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠেছে।