এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১৫/০২/২০২৫.
চট্টগ্রাম শহরতলী বোয়াল খালি উপজেলা ঐতিহ্যবাহী কানুনগো পাড়া রামঠাকুর সেবাশ্রম"র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঠাকুর রামচন্দ্র দেব'র ১৬৫ তম জন্মতিথি উপলক্ষে তিনদিন ব্যাপী মহোৎসব সম্পন্ন। এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বেদ-বাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার মাধ্যমে উৎসবের সূভ সূচনা করেন।এরপর সন্ধ্যা ৬টায় গঙ্গা আহবান, সন্ধ্যা ৭টা সূভ অধিকার কীর্তনে পরিবেশন করেন কৈবল্যধামের সেবায়েত সনজিৎ চক্রবর্তী,
দ্বিতীয় দিন(১৪ফেব্রুয়ারী) শুক্রবার ভোরে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানাম সংকীর্তন,আগত ভক্তবৃন্দের জন্য রয়েছে দুপুরে ও রাতে মহাপ্রসাদ এবং শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার প্রসাদ আস্বাদনের ব্যবস্হা।
শেষ তৃতীয় দিন শনিবার (১৫ফেব্রুয়ারী) ভোরে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি, দধি ভঙ্গ ও নগর পরিক্রমার মাধ্যমে সমাপ্ত হলো মহানাম সংকীর্তন মহোৎসব।
উক্ত মহানামসুধা বিতরণে ছিলো গোপালবাড়ী সম্প্রদায়-চট্টগ্রাম, গৌড় নিতাই সম্প্রদায়-লক্ষীপুর, প্রভু সনাতন সম্প্রদায়- নোয়াখালী এবং রাম সুন্দর সম্প্রদায়-সীতাকুন্ড।
তিনদিন ব্যাপী কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন রামঠাকুর সেবাশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি রতন কুমার দে, সহ-সভাপতি জয়জিৎ দত্ত,(টিংকু) সাধারণ সম্পাদক লিটন দেব এবং উৎসব উদযাপন পরিষদের সভাপতি শুভঙ্কর দে।