
এম,মছিবুর রহমান বাবুল,
বোয়ালখালি(চট্টগ্রাম)প্রতিনিধি,
তারিখ:-১৬/০১/২০২৫.
চট্টগ্রাম বোয়াল খালিতে আগুনে পুড়ে গেলো তিনটি বসত ঘর।
গতকাল উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দক্ষিণ কন্জুরী এলার আরতি মাস্টারের বাড়িতে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বোয়াল খালি উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, ঘরে পূজার আসনে জ্বালানো মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী, ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে।
এতে অন্তত ক্ষয় ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা মতো হবে বলে জানা যায়। ঘটনার পর সাথে সাথে পরিদর্শনে যান স্হানীয় ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেলাল হোসেন। পরিদর্শন শেষে তার ব্যক্তি গত পক্ষ থেকে তিনটি পরিবারকে ৩০ কেজি চাউল, ১লিডার তেল,২কেজি আলু,১কেজি ডাল,১ টি মুরগী ও একটি কম্বল সহ খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেন। এবং এই তিন পরিবারের জন্য অত্র এলাকার সকলের সহযোগিতা মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান