এম,মছিবুর রহমান বাবুল,
উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:০১/০৫/২০২৫.
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় পাঁচ দিন ব্যাপী স্কাউট উপদল নেতা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল(৩০ এপ্রিল) কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা ব্যবস্হাপনায় পাঁচ দিন ব্যাপী স্কাউট উপদল নেতা প্রশিক্ষণ কোর্স ৩০ এপ্রিল থেকে ৪ মে ২০২৫ পযার্ন্ত অনুষ্ঠিত কোর্সে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা কমিশনার মোহাম্মদ আলী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়েরের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া, উপজেলা সম্পাদক নূরুল আকতার"র" সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা স্কাউটস কোষাধ্যক্ষ মো:রফিকুল ইসলাম,আলী আশরাফ খান,সাধন পুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় বাঁশ খালি,তাপস কুমার ঘোষ, সহসভাপতি বোয়ালখালি উপজেলা স্কাউটস, রাজু দে, প্রধান শিক্ষক শাকপুরা প্রবর্তক কন্যা বিদ্যাপিঠ।