
এম,মছিবুর রহমান বাবুল,
উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:১৮/০৫/২০২৫.
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় পাঁচ দিন ব্যাপী ষোড়শ তম উপজেলা সমাবেশের মহা তাঁবু জলসা গতকাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস বোয়ালখালি উপজেলার ব্যবস্হাপনায় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে গত ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপী ষোড়শ তম উপজেলা স্কাউট সমাবেশের মহা তাঁবু জলসা(সাংস্কৃতিক)অনুষ্ঠান পশ্চিমকধুরখীল উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি কে,এ,এম,ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালখালি উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ, সম্পাদক মো:নূরুল আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বোয়ালখালি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কানিজ ফাতেমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-উর-রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস,এম শাহনেওয়াজ আলী মির্জা এলটি, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা স্কাউটস সহ-সভাপতি কামরুল হাসান, তাপস কুমার ঘোষ, ও স্বাগত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক, হাওলা উচ্চ বিদ্যালয়,মুক্তকৈশী উচ্চ বিদ্যালয়,কানুনগো পাড়া ড.বিবি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা নির্বাহী কমিটির সদস্য বৃন্দ সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গন উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।