বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজনকে
আর্থিক সহযোগিতা বিজিবির
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিবগঞ্জ উপজেলার, সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের ইনজামাম হকের ছেলে আসমাউল হুসনা (২৫), কে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র পক্ষ থেকে ১ লক্ষ্য টাকা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। এসময় তিনি জানান, উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২৪ তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পায়ে গুরুতর আহত হন আসমাউল হুসনা, আহত ছাত্রকে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন এই ধরনের সামাজিক কর্মকান্ড ভবিষ্যতেও চলমান থাকবে।