1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ৫ মাসে কোরআনের হাফেজ হল ৭ বছরের শিশু আব্দুল্লাহ আল-মামুন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে ৫ মাসে কোরআনের হাফেজ হল ৭ বছরের শিশু আব্দুল্লাহ আল-মামুন

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ৭ বছর বয়সী এক শিশু। মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কোরআন হিফজ (মুখস্থ) করে তাক লাগিয়েছে আব্দুল্লাহ আল-মামুন নামের এই শিশু হাফেজ।

আব্দুল্লাহ আল-মামুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর জামিয়াতুস্ সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি জেলার শ্রীফলগাতি গ্রামে। সে প্রবাসী রাসেলের ছেলে।

আব্দুল্লাহ আল-মামুনের শিক্ষক মুফতি ইব্রাহিম জানান, “ছেলেটি অত্যন্ত মেধাবী ও মনোযোগী। মাত্র এক বছর আগে আমাদের মাদরাসায় ভর্তি হয়। কিন্তু গত ৫ মাসে সে পুরো কোরআন মুখস্থ করেছে, যা সত্যিই অসাধারণ।”

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আবু তাহের বলেন, “আব্দুল্লাহ আল-মামুনের এই অর্জন আমাদের জন্য গর্বের। তার মধ্যে একটা আলাদা ইচ্ছাশক্তি ও অধ্যবসায় আছে। পাঁচ মাসে হিফজ সম্পন্ন করে সে আমাদের মাদরাসার মুখ উজ্জ্বল করেছে।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আব্দুল্লাহ আল-মামুনকে বড় আলেম বানান, এবং ইসলামের সেবা করার তৌফিক দান করেন।”

আব্দুল্লাহ আল-মামুনের এ সাফল্যে পরিবার, শিক্ষক, মাদরাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park