
জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ এক মমাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বেরিবাঁধ থেকে বিশেষ অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসিয়ে একটি মিশুক তল্লাশি করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার ও মিশুকটি আটক করা হয়।
আটককৃত শাহ আলম (২৩) এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের পরস সরকারের ছেলে।
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মিশুক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত শা আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।