1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বেলকুচিতে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা- ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীশ্রী মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্যনাথ রায়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রঞ্জিত সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, নিপুণ রায় চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড, ইন্দ্রজিত সাহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতাতরী শরণ সংঘের প্রতিষ্ঠাতা মানচিত্র কুমার পাল। এসময় বক্তব্য রাখেন দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, বেলকুচি উপজেলা বিএনপির সাবেব সভাপতি জামাল উদ্দিন ভূইয়া, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্রী গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি অমৃত নারায়ণ দে প্রমূখ।

এসময় বক্তরা বলেন, সনাতন ধর্মালম্বীরা কেন নিজেদের সংখ্যালঘু মনে করবেন। আমরাও যেমন এদেশের নাগরিক আপনেরাও এদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের অধিকার নিজ নিজ ধর্ম পালন করার। মুসলিম যেমন তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে। আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোন হানাহানি, জুলুম নির্যাতন ও অন্যায় অবিচার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park