1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে মানব মুক্তির আয়োজনে অভিজ্ঞতা ও শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে মানব মুক্তির আয়োজনে অভিজ্ঞতা ও শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

বেলকুচি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত
Oplus_131072

বেলকুচি প্রতিনিধি
স্টার্ট নেটওয়ার্ক এর আর্থিক সহযোগিতায় মানব মুক্তি সংস্থার আয়োজনে  বেলকুচি উপজেলার বেলকুচি সদর এবং বড়ধুল ইউনিয়ন এবং চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে ডি আর এফ – দুর্যোগ প্রস্তুতি প্রকল্প ২০২৫ বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় ৩০ শে জুলাই বুধবার বিকালে  অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা  কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এমএমএস এর প্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নের্তৃত্ববৃন্দ। কর্মশালা সঞ্চলনা করেন মো: আখতারুজ্জামান সরদার,  পিএম, ইডিআরসি প্রজেক্ট। প্রকল্পের আওতায় ৪ টি কাঠের ব্রিজ, ৬ টি বন্যা আশ্রয় কেন্দ্র সংস্কার, ৩৫ টি টিউবয়েল মেরামত, ৩০ টি ল্যাটিন মেরামত,  ৩ টি ড্রাম বোট/ভেলা, ৭ টি জরুরি রাস্তা মেরামত করা হয়। এছাড়াও প্রকল্প এলাকার ৬০০ জন মানুষকে দূর্যোগের প্রস্তুতি বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার বক্তব্যে বলেন দূর্যোগের উপর সরকারিভাবে বিভিন্ন কাজের পাশাপাশি এনজিও অনেক কাজ করছে। তারমধ্যে এমএমএস কর্তৃক বাস্তবায়িত কাজ সমুহ প্রসংশাযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার বলেন,, এমএমএস যে কাজ গুলি বাস্তবায়ন করছে সেগুলি দৃশ্যমান। তিনি দূর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এমএমএস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park