1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বেলকুচিতে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৫ শত ২০জন কৃষককে ৫ কেজি বীজ , ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেয়া হয়।

বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর আয়োজনে ও বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারদ্বয় সাব্বির আহম্মেদ শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, ও ৬টি ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন।

এসময় উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর কৃষকদের উদ্দেশে বলেন,

“মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করার অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park