1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ করা হয়।

এসময় আইএফআইসি ব্যাংক পিএলসি এর মার্কেটিং এ্যান্ড সেলস্ অফিসার এস এম রাশেদ মাহমুদ এর সঞ্চালনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক পিএলসি এর বেলকুচি শাখা ব্যবস্থাপক মো: জুহিরুল ইসলাম, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো: ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া সরকার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান অপু,

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি এগিয়ে আসায় সাধুবাদ জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। উল্লেখ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park