
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দৌলতপুর আটারদাগ গ্রামে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে ও স্থানীয়দের আয়োজনে প্রবাসী কল্যাণ কেন্দ্র উদ্বোধন ও আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেলের চারা ও বিভিন্ন প্রকার ফলজ গাছ লাগানো হয়।
গ্রামের অসহায় দু'টি পরিবারের মাঝে চিকিৎসার জন্য প্রবাসী কল্যাণ কেন্দ্র থেকে আর্থিক সহায়তা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবক হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএমপি'র আহব্বায়ক সদস্য লিটন খান, মওলানা আব্দুল জব্বার, মওলানা বনি আমিন, আব্দুল আসার, আব্দুল হাকিম, মওলানা ইসা আহাম্মেদ, আব্দুল বারেক, নুরুজ্জামানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া প্রবাসী মিলন জানান, আমাদের অনেক দিনের ইচ্ছা আজ পূরন হলো আটারদাগ গ্রামের প্রবাসী ও স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় প্রবাসী কল্যাণ কেন্দ্র গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য এলাকার অসহায় মানুষদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা। আমরা যারা প্রবাসে আছি এলাকায় প্রতিটা পরিবারের সন্তান হয়ে যেনো থাকতে পারি।