
মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশবরেণ্য সংবাদপত্র দৈনিক করতোয়ার সাফল্যের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে আনন্দঘন পরিবেশে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসন, শিক্ষা ও সাংবাদিক সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাব সভাপতি ও করতোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গাজী সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম
শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা করতোয়ার এনায়েতপুর প্রতিনিধি নারায়ণ মালাকার, বেলকুচি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আলী,কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, রুহুল আমিন, সেরাজুল ইসলাম, আল-আমিন প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক করতোয়া শুধু একটি পত্রিকা নয়, এটি দেশের গণতন্ত্র, সমাজ ও মানুষের অধিকারের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনেও পত্রিকাটি দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালে বগুড়া থেকে যাত্রা শুরু করা দৈনিক করতোয়া বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র হিসেবে স্বীকৃত। তার ৫০ বছর পূর্তিতে বেলকুচিতেও এই আয়োজন ছিল কৃতজ্ঞতা, স্বীকৃতি ও উদ্দীপনার এক মিলনমেলা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে কেক কাটেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।