
কুরআনের বিধান আর দ্বীন কায়েমের মাধ্যমেই ২৮ অক্টোবরের নির্মম হত্যাকান্ডের প্রতিশোধ নিতে হবে-আরিফুল ইসলাম সোহেল.
বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা:বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল বলেছেন; লগি-বৈঠা দিয়ে হত্যা আর ষড়যন্ত্র করে ইসলাম ও রাসুল (সা.) বিপ্লবী আন্দোলন থামানো যাবেনা। রাসুল (সা.) এর উম্মোদ হিসেবে ইসলামী আন্দোলনে রক্তঝরা ময়দানে কাঙ্ক্ষিত ভূমিকা পালনের মাধ্যমেই আমাদের ঈমানের দাবী পুরণ করতে হবে। সেই দাবী পুরনের জন্যই ২৮ অক্টোবর পল্টন ময়দানে বদরের চেতনায় নেতা-কর্মীরা শাহাদাতের তামান্না নিয়ে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেছিলেন। সুতরাং,
কুরআনের বিধান আর দ্বীন কায়েমের মাধ্যমেই ২৮ অক্টোবরের নির্মম হত্যাকান্ডের প্রতিশোধ নিতে হবে ।
আজ বুধবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর,ফ্যাসিস্ট আ'লীগের লগি-বৈঠার পৈশাচিক তান্ডব ও নির্মম গণ হত্যাকান্ডের বিচারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সমাবেশে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,
উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার,জামায়াত নেতা মাওঃ ছানোয়ার হোসাইন,জাহাঙ্গীর হোসেন ও ডাঃ সেরাজুল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে,আরিফুল ইসলাম সোহেল সভাপতির বক্তৃতায়,২৮ অক্টোবর এর লগি-বৈঠার
বর্বর ও নৃশংস হত্যাকান্ডের নির্মমতা তুলে ধরে মানবতা-মনষত্ব বিরোধী এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে,দ্রুত আসামীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী জানান।