
একটি মানবিক সমাজ ও বাংলাদেশ বির্নিমানে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।। - অধ্যক্ষ আলী আলম.
বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা:বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,
সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন; আওয়ামীলীগ মানবতার শত্রু,দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামীলীগ কিছুই করিনি। বিরোধী দলের ওপর দমন-নিপিড়ন,মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা,মনষত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ৩৬ জুলাই'২৪ এর গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাই,জাতী পেয়েছিল মুক্তির স্বাদ। সুতরাং,একটি মানবিক সমাজ ও বাংলাদেশ বির্নিমানে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট),বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে
আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে-
'জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য' শীর্ষক-আলোচনা সভা ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরনগর দলীয় কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল হোসাইন ভূঁইয়ার
সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন;
বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন,যুবনেতা অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুর রহমান প্রমূখ।
বিশেষ অতিথির বক্তৃতায়,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল তরুণ ও যুব সমাজের প্রতি ইঙ্গিত করে তারুণ্যের প্রথম ভোট,
ইসলামের পক্ষে হোক'-এই শ্লোগানকে ধারন করে আগামীর মানবিক,বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বির্ণিমানে তরুণ ও যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে আল কুরআনকে বিজয় করার আন্দোলনে ভুমিকা রাখার উদাত্ত আহবান জানান।