সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদের জেলা পর্যায়ে স্মার্ট ইউনিট গঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বপ্রথম পরিদর্শনের প্রেক্ষিতে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বেকা, কক্সবাজার ইউনিটের পরিদর্শন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) কক্সবাজার ইউনিটের আয়োজনে কক্সবাজার লাবনী পয়েন্ট সংলগ্ন বিজিবি উর্মি রেস্টুরেন্টে ২৯ আগষ্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় পরিদর্শনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনের জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সম্মানিত ভাইস-চেয়ারম্যান মোস্তফা আজিজ রঞ্জু স্যার, ভাইস-চেয়ারম্যান এবিএম শফিকুল হক স্যারঅঅ স্টক, সচিব (সাংগঠনিক) এড. মোহাম্মদ এনামুল হক, সচিব (ত্রাণ) আনিচ মুন্সি। এছাড়াও কক্সবাজার জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহি, সাঃ সম্পাদক সুমন চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার রানা, অর্থ সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক কায়সার হামিদ, সিনিয়র সদস্য আরিফুল আজিম, রাসেল আহমেদ, আজমুল হুদা সিদ্দিকী, মোঃ রায়হান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন সভায় ইউনিটের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। কক্সবাজার জেলা ইউনিটের কার্যক্রম অগ্রগতির জন্য বিশেষ কিছু নির্দেশনা অনুযায়ী কাজ করার অনুপ্রেরণা মূলক আলোচনা করা হয়েছে। এসময় ক্যাডেট লাইফ ও সাংগঠনিক জীবনের অনুপ্রেরণা হিসেবে সবার উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয়েছে।
পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কক্সবাজার জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহি'র সভাপতিত্বে আলোচনা সভার সমাপ্তি ঘটে।