1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি

কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনেশ্বর গ্রামে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেস। এবার বিশ্বউষ্ণায়ন ও আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনেশ্বর এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষক দিবসে ধোসা চন্দনেশ্বর অঃ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের সদস্য শ্রী তপন কুমার মন্ডল। জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল জানিয়েছেন, ‘বিশ্ব উষ্ণায়ণের ফলে ঋতু পরিবর্তন হচ্ছে, উষ্ণতম হয়ে উঠছে পৃথিবী। হারিয়ে যাচ্ছে সবুজ পৃথিবী। যাতে আগামী প্রজন্ম ধরণীর বুকে সুরক্ষিত থাকে, সবুজ পৃথিবী গড়ে ওঠে তারজন্য আমরা আপাতত ধোসা চন্দনেশ্বর এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নিয়েছি। আগামী কয়েকদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল,জয়নগর- ১ নং পঞ্চায়েত সমিতি কর্মধক্য ভবেশ রঞ্জন চক্রবর্তী, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার, বুথ সভাপতি সৌমেন সরদার সহ-অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park