1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুদ্ধিজীবী দিবসে বরিশাল জেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বুদ্ধিজীবী দিবসে বরিশাল জেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বরিশালে শহীদ বুদ্ধিজীবী ‍দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা। ১৪ই ডিসেম্বর শনিবার বিকেলে নগরীর একটি অডিটরিয়ামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহম্মদ খানের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. এসএম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ নুরুল হক সোহরাব প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যখন আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে ছিল তখন জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়। যার চায়নি বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মেধা ও যোগ্যতায় স্বনির্ভর হয়ে উঠুক, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে এ বিষয়ে কারো সন্দেহ নেই।

তারা আরো বলেন, এখনো বাংলাদেশকে নিজের পায়ে দাড়াতে দেখতে পছন্দ করে না কিছু গোষ্ঠি, তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশপ্রেমিক সকল নাগরিককে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে।

সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষে দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park