1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব মানবিকতার অতন্দ্র প্রহরী মানবতার ফেরিওয়ালা হাফেজ মোঃ আনিসুর রহমান আনিস - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিশ্ব মানবিকতার অতন্দ্র প্রহরী মানবতার ফেরিওয়ালা হাফেজ মোঃ আনিসুর রহমান আনিস

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

হাফেজ মো আনিসুর রহমান (আনিস) একজন বিশ্ব মানবতার ফেরিওয়ালা। বাংলাদেশ ও দেশের বাহিরে মানবিক সহায়তা প্রদান করে তিনি একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি নীলফামারীর কিশোর গঞ্জ থাকায় জন্ম গ্রহণ করলেও সারা দেশ ও বিদেশে মানবতার ফেরিওয়ালা হিসেবে সুনাম অর্জন করে চলেছেন। মানবতার ফেরিওয়ালা হিসেবে অসুস্থ অসহায় রোগীকে রক্ত ম্যানেজ করে দেওয়ার মতো মহৎ কাজ দিয়ে শুরু করেন এবং উলামা-তলাবা মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৬০ টিরও অধিক মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এক সুবিশাল নজির সৃষ্টি করেছেন। যে শিক্ষা আজ বিলুপ্তির পথে তা আজ বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিচ্ছেন তিনি।

তিনি প্রতিষ্ঠা করে চলেছেন মক্তব, মাদ্রাসা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দান, বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহযোগিতা করা, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজ, অবহেলিত নওমুসলিমদের সহযোগিতা ও বাসস্থানের ব্যবস্থা এবং আইনী সহযোগিতা করা, অসহায় দরিদ্র বিধবা – ইয়াতিমদেরকে সহযোগিতা করা, ধর্ষিতা নারী ও শিশুদের ও তাদের পরিবারকে আইনী সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা করা, ধর্ষিতা মেয়ে ও প্রতিবন্ধী এবং বয়স্ক ও অসুন্দরী মেয়েদের বিবাহের সুব্যবস্তা করা, মজলুম কারাবন্দীদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান, তাদের মুক্তির জন্য আইনী সহযোগিতা এবং তাদের পরিবারে আর্থিক সহযোগিতা করা, ফিলিস্তিন, আফগানিস্তান, সোমালিয়া, কাশ্মির, ভারতে নির্যাতিত মুসলিমদের আর্থিক সহযোগিতা করা, বেকার যুব সমাজের চাকরির ব্যবস্থা করা এবং আত্মকর্মসংস্থানে তাদেরকে উদ্বুদ্ধ করা, ইসলামি শরীয়াহ ও ইসলামি খিলাফাহ প্রতিষ্ঠার জন্য দিন রাত কাজ করা, মাদক জুয়া নারী কেলেংকারী সকল অন্যায় ও অনৈতিক কাজ থেকে যুবসমাজেকে বিরত রাখতে সারা দেশে সেমিনারের আয়োজন করা, এপর্যন্ত তিনি ২৫-২৬ জন অমুসলিমকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, গোটা মুসলিম উম্মাহের মুক্তির জন্য এবং দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি।

বর্তমানে মানবিক কাজ করা তার নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে। দেশের যে কোন প্রান্তে যে কোন সমস্যার কথা শুনলেই ব্যস্ত হয়ে পড়েন তা সমাধানের জন্য, মুহুর্তের মধ্যে ছুটে চলে যান সেখানে। প্রতিদিন হাজারো মানুষের আর্জি শোনেন তিনি, হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর কারণ হয়ে দাঁড়ান তিনি।

এপর্যন্ত ২৫ থেকে ২৬ জন অমুসলিমকে দ্বিন ইসলামের দাওয়াত দিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। এমন অসংখ্য নওমুসলিমদের থাকা খাওয়া জামাকাপড় সহ সকল কিছুর ব্যবস্থা করছেন এবং নিরাপত্তার জন্য আইনী সহযোগিতা পাইয়ে দিচ্ছেন।

অসংখ্য ধর্ষিতা নারী ও শিশুকে এবং তাদের পরিবারে আর্থিক সহযোগিতা, আইনী সহযোগিতা করেছেন এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির জন্য আইনী সহযোগিতাসহ আন্দোলন সংগ্রাম করে চলেছেন। ধর্ষিতা ও অসুন্দর এবং বয়স্ক মেয়েদের বিয়ের সুব্যবস্থা করে চলেছেন।

সারা দেশের অগণিত মজলুম কারাবন্দীদের মুক্তির জন্য আইনী সহযোগিতা এবং আন্দোলন সংগ্রাম করে চলেছেন। তাদের পরিবারে খাদ্য সামগ্রীসহ আর্থিক সহযোগিতা কর চলেছেন।

বহুবার ভারতীয় আগ্রাসন, ভারতীয় শোষণ, ভারতীয় আধিপত্ত বিস্তারের বিরুদ্ধে সংগ্রাম, ভারতে বসবাসরত মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন, হামলা, গুম, খুন, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছেন। এভাবেই ফিলিস্তিন, আফগানিস্তান, মিশর, সোমালিয়া, কাশ্মীর ও নিজ দেশের মুসলমানদের উপর অন্যায়ভাবে হামলার প্রতিবাদ করেছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন। তিনি যেখানেই অন্যায় দেখেছেন তারই প্রতিবাদ করছেন।

দেশের সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, লাঞ্চিত, যাযাবর জাতি বেদে পল্লী সম্প্রদায়ের মধ্যে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন। সামাজিক মর্যাদা ও রাস্ট্রীয় অধিকার পাওয়ার জন্য, সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য তাদেরকে নিয়ে কাজ করছেন।

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় অসহায় দরিদ্র বিধবা ইয়াতিম নিঃসন্তানদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন এবং আর্থিক সহযোগিতা করেন।

দেশের সিংহভাগ শিক্ষিত বেকার যুব সমাজের হৃদয়ে জমানো হাহাকার, মানসিক কষ্ট, আর্থিক দূরাবস্থা দূর করার জন্য চাকরির সুব্যবস্থা করে চলেছেন। তাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার জন্য দেশের বিভিন্ন স্থানে সেমিনারের আয়োজন করেন। মাদক, জুয়া, নারী কেলেংকারী থেকে বাঁচাতে নিয়মিত সেমিনারের আয়োজন ও চায়ের আড্ডা দিয়ে নসীহা পেশ করেন।

অসহায় দরিদ্র অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেন, আর্থিক সহযোগিতা করেন। দূর্ঘটনায় আহত ও পঙ্গুত্ব বরণকারী এবং নিহত পরিবারে আর্থিক সহযোগিতা করেন। জীবন মান উন্নয়নের জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন।

হাফেজ মো আনিসুর রহমান (আনিস) একজন তরুণ আলেম, বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ, তরুণ উদীয়মান বক্তা, ইমাম ও খতিব, ইসলামী গবেষক, লেখক, উদ্দোক্তা, মোটিভেটর, সংগঠক, মুক্ত চিন্তাশীল এবং ইসলামের দাঈয়ী। তিনি তার মানবিক কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা সনদ ও সম্মাননা ক্রেস্ট, কুড়িয়েছেন অনেক সুনাম আর মানবতার ফেরিওয়ালা উপাধি।

তিনি বলেন দেশের সকল ধর্মের, বর্ণের, পেশার মানুষের মুক্তির জন্য ইসলামী শরীয়াহ আইন বাস্তবায়ন এবং ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার বিকল্প নেই। এই দুনিয়া ও আখিরাতে একমাত্র আল্লাহর আইনই পারে সকলকে মুক্তি দিতে, মানুষের তৈরী করা বা অন্য কোন মত বা পথ কখনো মুক্তি ও শান্তি এনে দিতে পারে না। একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন হলেই শান্তি অনিবার্য।

তিনি আরও বলেন সকল বৈষম্য দূর করতে এবং অসহায় দরিদ্র অবহেলিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য সারা দেশের প্রতিটি অঞ্চলে মক্তব, মাদ্রাসা, মসজিদ, স্কুল কলেজ, মেডিকেল এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। সেই লক্ষে আমি কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park