1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনাসভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনাসভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে  আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়  অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৩১ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন রায়, সাংবাদিক শাহজাহান মিয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডাক্তার তানজিম হোসেন, সাংবাদিক মীর জাহান মিজান,  ইমন, আমিনুর রহমান জিলু, হুমায়ুন কবির ফরিদী, মোঃ মুকিম উদ্দিন, তৈয়বুর রহমান, মোঃ বাবুল কবীর, আলী জহুর প্রমুখ।

বক্তারা বলেন, মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশুর সুস্থ বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। মাতৃদুগ্ধ শুধু শিশুর শারীরিক বৃদ্ধিই নয়, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত, এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। পাশাপাশি শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে এবং কর্মজীবী মায়েদের জন্য স্তন্যদান সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভায় স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের আরো অনেকে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park