বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ‘প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ ও প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল'র (সার্বিক)
সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম,সাতক্ষীরা জেলা সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি,শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু,কেয়া সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোসনা আরা,বড় বাজার মাছ বাজার কমিটির সভাপতি আব্দুর রব,সাতক্ষীরায় পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার,সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, সিডো পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন,সাতক্ষীরা সুন্দরবন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন,
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার ইউডিএ মোঃ মনিরুজ্জামান।