বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল।
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচি আয়োজনে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী ভালুকা উপজেলার উদ্যোগে
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূলুল্লাহ (সা:)নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পূর্ব ঘোষিত -৩০-৯-২০২৪ রোজ রবিবার ভালুকা বড় মসজিদ হতে ভালুকা উপজেলা হয়ে ভালুকা শহীদ মিনারে যেয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামার ভালুকা উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি, আরো অনেকেই বক্তব্য রাখেন।
বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান স্লোগানে স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিল।