
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার//
পাবনার গণমানুষের প্রিয় মুখ ও জনপ্রতিনিধি এমপি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস আবারও তার বিনয়ী ও সাধারণ জীবনযাপনের মাধ্যমে সবার নজর কাড়লেন। এত বড় একজন জাতীয় নেতা হয়েও তিনি বিলাসবহুল গাড়ির পরিবর্তে সাধারণ মানুষের মতোই “পাঠাও সার্ভিসে” চড়ে নিজের গন্তব্যে যাত্রা করেন।
সাম্প্রতিক সময়ে তার এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেকেই বলেন, “এমন নেতা আজকাল খুব কমই দেখা যায়, যিনি ক্ষমতায় থেকেও অহংকারহীন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করেন।”
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সমস্যার কথা শোনার জন্য এমপি শিমুল বিশ্বাস সবসময়ই সহজ-সরল জীবনধারাকে গুরুত্ব দেন বলে জানা গেছে। তার এই ব্যতিক্রমী আচরণ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠছে।
স্থানীয়দের মতে, “জনপ্রতিনিধি মানেই শুধু ক্ষমতা নয়, বরং মানুষের পাশে থাকা—এটা তিনি কাজে প্রমাণ করে যাচ্ছেন।”
এমন মানবিক ও বিনয়ী আচরণের জন্য এমপি অ্যাড. শিমুল বিশ্বাসের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।