
বেবি চক্রবর্ত্তী: হুগলী:-
আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর হুগলি জেলায় মোট ৯৬ টি ভেন্যু তে পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মধ্যে ৫১ টি মেন আর বাকি ৪৫ টি সাব ভেন্যু। এবার গোটা জেলায় ২৩,৪৪২ জন পরীক্ষার্থী রয়েছে।গতবারের মত এবছরও জেলায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশী। এবছর ১৩,২৯২ জন ছাত্রী পরীক্ষায় বসছেন। আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫০ জন। মোবাইল সহ ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে না পারে, সেই জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহার উপস্থিতিতে তৃণমূল কর্মীরা বিক্রমনগর হরনাথ ইস্কুলে আগত পরিক্ষার্থীদের হাতে পেন তুলে দিয়ে তাদের পরিক্ষার শুভ কামনা করলেন। এরপর বিধায়ক অসিত মজুমদার বলেন এটা ছাত্র-ছাত্রীদের জীবনের শেষ ও বড় দ্বিতীয় পরীক্ষা তাই সকলে ভালোভাবে পরীক্ষা দিক কামনা করলেন।