1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিবাহের ৫০ বছরের স্মরণে শতাধিক মানুষকে কৃত্রিম অঙ্গ দান করলেন দম্পতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বিবাহের ৫০ বছরের স্মরণে শতাধিক মানুষকে কৃত্রিম অঙ্গ দান করলেন দম্পতি

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ দানের মাধ্যমে বৈবাহিক জীবনের ৫০ বছর উদযাপন করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতার এক দম্পতি।
রবিবার বিধাননগরে ‘উমীদ কে রং’ শীর্ষক এই বিশেষ মানবিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো শারীরিকভাবে অক্ষম মানুষ উপস্থিত ছিলেন।
তাদের কৃত্রিম অঙ্গদানের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয় রং প্রস্তুতকারক সংস্থা জে কে প্রোটোম্যাক্স-এর উদ্যোগে।
সংস্থার নির্দেশক মনীশ গোয়েল বলেন, তারা সুন্দর সুন্দর বাড়ির রং সরবরাহ করেন। শুধু বাড়িতে রং নয়, মানুষের জীবনের দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে রং আনতেই এই অভিনব উদ্যোগ।
৭৫–এর দোরগোড়ায় দাঁড়িয়ে দম্পতি যুগল কিশোর গোয়েল ও সুশমা গোয়েল বলেন, মানবিকতার এই দৃষ্টান্ত সমাজের প্রতি অন্যদেরও দায়বদ্ধ হতে উৎসাহিত করবে।
কৃত্রিম হলেও নয়া অঙ্গে হাঁটতে পেরে আনন্দে উৎফুল্ল বহু মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park