1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিপিএল সিজন-৯ এর শুভ উদ্বোধন: উৎসবমুখর পরিবেশে মাঠে গড়ালো ক্রিকেটের লড়াই। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিপিএল সিজন-৯ এর শুভ উদ্বোধন: উৎসবমুখর পরিবেশে মাঠে গড়ালো ক্রিকেটের লড়াই।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ক্রীড়াপ্রেমীদের বহুল প্রতীক্ষিত বিরামপুর প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৯ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিরামপুর বড় মাঠ (পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। পরে উদ্বোধনী ম্যাচে টস জিতে ভিক্টর স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাটিংয়ে নামে তানিম স্যানেটারি এন্ড হিরোজ অব এইচএসকে দল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ মোজাফফর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মুশফিকুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, বিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন এবং ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মনা, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, বাদশা আলমগীর, সরোয়ার মোর্শেদসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের মালিক, ম্যানেজার, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক।

বক্তারা বলেন, বিপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি বিরামপুরের তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এবারের আসর প্রতিযোগিতাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে এবং স্থানীয় ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, এবারের বিপিএলে মোট ৮টি দল অংশগ্রহণ করছে এবং ড্রাফটে অন্তর্ভুক্ত হয়েছেন ১৭৩ জন খেলোয়াড়। পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের জন্য থাকছে জমজমাট ক্রিকেটীয় লড়াই। ইতোমধ্যেই উদ্বোধনী ম্যাচকে ঘিরে ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিপিএল সিজন-৯ এর সফল আয়োজন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো বিরামপুরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও ধারাবর্ণনা প্রদান করেন ক্রীড়া ধারাভাষ্যকার শামসুল আলম ও আসাদুজ্জামান আসাদ। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনা ও ধারাভাষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়া টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে ” SPORTS ZONE BIRAMPUR facebook page”। ফলে মাঠে উপস্থিত থাকতে না পারা ক্রীড়াপ্রেমীরাও অনলাইনের মাধ্যমে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park