
বেবি চক্রবর্ত্তী: হুগলী:- হুগলির চুঁচুড়া ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হয়েছে চরম সংকট। শিক্ষকতা পেশার পাশাপাশি এখন স্কুলের যাবতীয় প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাতে হচ্ছে শিক্ষিকাদেরই। নির্ধারিত দু'জন করণিকের কাজ ছাড়াও, তিনজন চতুর্থ শ্রেণির কর্মী এবং তিনজন শিক্ষিকা বাতিলের তালিকায় পড়েছেন।সব মিলিয়ে ৮ জন কর্মী কমে যাওয়ায় স্কুল পরিচালনায় নাভিশ্বাস উঠেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা পাল জানিয়েছেন, বিদ্যালয়ে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় ১১৫০। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি করে বিভাগ, এবং একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও কলা বিভাগ — সব চালাতে কমপক্ষে ২২ জন শিক্ষিকা দরকার। এখন শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে ৩১, তবে বিষয় শিক্ষিকাদের ঘাটতি এবং অফিস কর্মী না থাকায় অতিরিক্ত চাপ পড়েছে। নবম-দশম শ্রেণির অঙ্ক ও ইংরেজি, এবং উচ্চ মাধ্যমিকের রসায়ন বিভাগে শিক্ষিকা নেই।